শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভারতে একদিনে বজ্রপাতে শতাধিক প্রাণহানি

ভারতে একদিনে বজ্রপাতে শতাধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের বিহার ও উত্তর প্রদেশে বজ্রপাতে কমপক্ষে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এই বজ্রবৃষ্টি থেকে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়া বিভাগ।

এই ঘটনায় টুইট বার্তায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথে ত্রাণ পাঠানোর জন্য জরুরী তাগিদ দিয়েছেন তিনি।  এছাড়া মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবারের ঝড় ও বৃষ্টিতে গাছ ভেঙ্গে পড়েছে, ইলেকট্রিক পোল উল্টে গেছে। এতে প্রাণিহানির পাশাপাশি আহত হয়েছে অনেক মানুষ। শুধুমাত্র বিহারেই ৮৩ জন মারা গেছে যা গেল কয়েক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু রাজ্যটিতে। এর আগে ২০১৫ এবং ২০১৭ সালে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ।

আগামীতে আরো প্রাকৃতিক দুর্যোগ আসবে বলে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ সেই সাথে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালে বজ্রপাতে ভারতে দুই হাজার ৩শ মানুষের মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com