শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভারতের সেই কুখ্যাত মাফিয়াকে গুলি করে হত্যা

ভারতের সেই কুখ্যাত মাফিয়াকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ খুনে জড়িত কুখ্যাত মাফিয়া বিকাশ দুবেকে গুলি করে হত্যা করা হয়েছে। মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে কানপুরে নিয়ে আসার সময় শুক্রবার সকালে উত্তরপ্রদেশের এই ত্রাসকে গুলি করে মারে পুলিশ। খবর এনডিটিভি। পুলিশের জানিয়েছে, যে গাড়িতে করে কুখ্যাত মাফিয়া বিকাশকে নিয়ে আসা হচ্ছিল সেটি হঠাৎ মাঝপথে উল্টে যায়। এ সময় সেখান থেকে পালানোর চেষ্টা করে সে। সে সময়ই পুলিশের চালানো গুলিতে নিহত হয় ওই দুষ্কৃতকারী।

এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে বিকাশ ‍দুবেকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে আট পুলিশ কর্মীকে হত্যা করেছিল সে। তারপর থেকেই তার খোঁজে উত্তরপ্রদেশসহ আশপাশের রাজ্যগুলো অভিযান চালাচ্ছিল পুলিশ। গত শুক্রবার খুন, অপহরণসহ ৬০ মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করার জন্য কানপুরের চৌবেপুর এলাকার বিকরু গ্রামে বিশাল একটি পুলিশ দল অভিযান চালায়। সে সময়ই পাল্টা আক্রমণে করে ওই মাফিয়া। তার চালানো গুলিতে নিহত হয় ৮ পুলিশ কর্মী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com