শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
করোনাকালে বন্ধ হয়েছে ২৭৫টি স্থানীয় সংবাদপত্র

করোনাকালে বন্ধ হয়েছে ২৭৫টি স্থানীয় সংবাদপত্র

নিজস্ব প্রতিনিধি- করোনা এ দুঃসময়ে দেশের উপজেলা, জেলা ও বিভাগীয় শহর থেকে প্রকাশিত ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের মধ্যে ২৭৫টি (৬০ দশমিক ৩১ শতাংশ) সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। অনিয়মিত অর্থাৎ বিজ্ঞাপন পেলে অথবা অর্থসংস্থান হলে ১৮টি (৩ দশমিক ৯৫ শতাংশ) সংবাদপত্র প্রকাশ করা হয়। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টস নেটওয়ার্কের (বিআইজেএন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

শনিবার (১১ জুলাই) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সংগঠনটির প্রধান সমন্বয়কারী আমীর খসরু মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, দেশের ৩৪টি জেলার ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের ওপর সম্প্রতি জরিপ চালানো হয়। জরিপের ফলাফলে এ তথ্য উঠে আসে।

আমীর খসরু বলেন, সংবাদপত্রগুলো বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়া। এ কারণে স্থানীয় পর্যায়ের অনেক তথ্য আর উঠে আসছে না। স্থানীয় অধিকাংশ সংবাদ জাতীয় পত্রিকার জায়গা পায় না। ফলে স্থানীয় পত্রিকার মাধ্যমে এ তথ্য প্রবাহ সচল থাকে। কিন্তু এখন পত্রিকাগুলো বন্ধ হওয়ায় দুর্নীতিবাজদের ভীতি কমে এসেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালের আগের থেকে এখন সংবাদপত্রের স্বাধীনতা কমে গেছে আবার স্থানীয় পত্রিকাগুলো বন্ধ হওয়ায় তথ্যপ্রবাহের একটা ঘাটতি দেখা দিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com