শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
দ. আফ্রিকায় গির্জায় হামলায় নিহত ৫, জিম্মিদের উদ্ধার

দ. আফ্রিকায় গির্জায় হামলায় নিহত ৫, জিম্মিদের উদ্ধার

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার অন্যতম বড় শহর জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি চার্চে বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ নিয়ে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দ্রুত হামলাকারীদের আটক করায় আরও ভয়াবহ হত্যাযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, শনিবার সকালের দিকে জুরবেকম এলাকার ইন্টারন্যাশনাল পেন্টেকোস্ট হোলিনেস চার্চে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় প্রায় অর্ধশত হামলাকারী। এটি দক্ষিণ আফ্রিকার অন্যতম বৃহৎ এবং তথাকথিত সবচেয়ে ধনী চার্চ বলে জানা গেছে।

পুলিশের মুখপাত্র বিষ্ণু নাইদু স্থানীয় টেলিভশনে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অন্তত ৪০ হামলাকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০টি রাইফেল, শটগান, হ্যান্ডগান ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারীদের হাতে জিম্মি হওয়া নারী, পুরুষ, শিশুদের উদ্ধার করা হয়েছে। তারা ওই চার্চটিতেই বসবাস করতেন বলে জানা গেছে। তবে মোট কতজনকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি এ কর্মকর্তা।

পুলিশ বলছে, চার্চের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হামলা চালানো হতে পারে। আটক ব্যক্তিদের মধ্যে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

স্থানীয় পুলিশের এক টুইটে শেয়ার করা ছবিতে ডজনখানেক মানুষকে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা গেছে। অন্য ছবিতে উদ্ধার করা বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ রাস্তায় সাজিয়ে রাখতে দেখা যায়। সূত্র: আল জাজিরা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com