শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
পর্যটকদের জন্য খুলে দিল ভূ-স্বর্গ কাশ্মীর

পর্যটকদের জন্য খুলে দিল ভূ-স্বর্গ কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির কুতুব মিনার, লালকেল্লার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ভূ-স্বর্গ খ্যাত ভারতের হিমাচল প্রদেশের জম্মু ও কাশ্মীর।

মঙ্গলবার (১৪ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা সেখানে ভ্রমণে যেতে পারবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

গতবছরের আগস্ট মাসের পর থেকেই রাজনৈতিক কারণে পর্যটনে ব্যাপক মন্দা চলছিল কাশ্মীরে। সেখানকার অর্থনীতির অন্যতম ভিত্তি দাঁড়িয়েছে আছে এই খাতের উপর। এর মধ্যে চলতি বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সেই মন্দা আরো বাড়তে থাকে। এ অবস্থায় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলো দেশটি।

জম্মু-কাশ্মীর ভ্রমণে জন্য প্লেনে আসা যাত্রীদের গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর মেনে জম্মু-কাশ্মীরে ঢোকার অনুমতি দেওয়া হবে। প্রত্যেক পর্যটককে ‘আরোগ্য সেতু’ মোবাইল অ্যাপ ইনস্টল করে রেগুলার স্বাস্থ্য বিষয়ে আপডেট থাকতে হবে। ৬৫ বছরের বেশি বয়সী পর্যটকদের কাশ্মীরে ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করে এড়িয়ে চলতে বলা হয়েছে নির্দেশনায়।

কাশ্মীরে ঢোকার আগে অনলাইনে হোটেল বুকিং, হাউসবোট বা গেস্টহাউজ বুকিং বাধ্যতামূলক। রিটার্ন টিকিট, ভ্রমণের সময়কাল- সব পূর্বনির্ধারিত থাকতে হবে। ট্যাক্সি বা ট্রান্সপোর্টের প্রি-বুকিং বিষয়ে হোটেল ম্যানেজমেন্ট বা ট্রাভেল এজেন্ট ট্যুরিজম বিভাগকে অবহিত করতে হবে।

কাশ্মীরে ঢোকার সঙ্গে সঙ্গেই আরটিপিসিআর মেশিনে করোনা ভাইরাস (কোভিড-১৯) টেস্ট করা হবে। আগে থেকে টেস্ট করা থাকলে হোটেলে উঠতে পারবেন কিন্তু বের হতে পারবেন না। ২৪ ঘণ্টার মধ্যে টেস্টের ফল জানিয়ে দেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com