শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
তীব্র স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচলে বিঘ্ন

তীব্র স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক: পাটুরিয়া-দৌলাতদিয়া নৌপথে তীব্র স্রোতে ফেরিসহ নৌযান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। স্রোতের বিপরীতে ফেরি চলাচলে বাড়তি সময় ব্যয় হওয়ায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এর ফলে ঘাটে অপেক্ষামান যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে ঘাট এলাকায় স্থায়ী যানজটের সৃষ্টি হয়েছে।  ফেরি কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিষ্টরা জানায়, পদ্মা-যমুনায় অব্যাহত পানি বৃদ্ধিসহ প্রবল স্রোতেএ রুটে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। বহরের ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে দিনের আলোয় ১২টি ও রাতের বেলায় ৮ থেকে ১০টি চলাচল করছে। এছাড়া, মাওয়া রুটে ফেরি চলাচল বিঘ্ন ঘটায় এ রুটে যানবাহনের বাড়তি চাপ পড়েছে। উভয় প্রান্তে ফেরি টার্মিনাল উপচিয়ে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সাড়ি পড়েছে। পাটুরিয়া-উথলী মোড় থেকে আরিচা ঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দু ধারে পণ্যবাহী ট্রাকের বাড়তি বিশাল লম্বা সিরিয়াল পড়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত দু’পারে সহস্ত্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

পাটুরিয়ায় বুকিং কাউন্টারে মালবাহী ট্রাকের বুকিং নিতে আশা শ্রমিকদের অভিযোগ নির্ধারিত ভাড়ার সাথে অতিরিক্ত অর্থ না গুনলে ফেরি পারের কোনো সুযোগ হয় না। তবে এমন অভিযোগ বুকিং সংশ্লিষ্টরা অস্বীকার করেন। একই ধরনের অভিযোগ গণপরিবহন যাত্রীদের। অতিরিক্ত উৎকোচে কিছু পরিবহনকে ভিআইপি চিহ্নিত করে সিরিয়াল ভেঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পার করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com