শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভারতে একদিনে আক্রান্ত ৪৫ হাজারের বেশি, মৃত্যু ১১২৯

ভারতে একদিনে আক্রান্ত ৪৫ হাজারের বেশি, মৃত্যু ১১২৯

ভিশন বাংলা ডেস্ক: ভারতে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটল। স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এবং মারা গেছেন ১ হাজার ১২৯ জন। আক্রান্তের হিসাবে বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১২ লাখ পেরিয়ে গেছে, মোট ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩.১৮ শতাংশ ও পজিটিভের হার ১৩.০৩ শতাংশ।

মহামারি শুরুর পর বুধবার সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, ৩ লাখ ৫০ হাজার ৮২৩টি। এখন পর্যন্ত পরীক্ষিত নমুনার সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র রাজ্য, তারপরে রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমিত পাঁচ রাজ্য হলো মহারাষ্ট্র (১০,৫৭৬), অন্ধ্র প্রদেশ (৬,০৪৫), তামিলনাড়ু (৫,৮৪৯), কর্ণাটক (৪,৭৬৪) ও উত্তর প্রদেশ (২,৩০০)। একই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তামিলনাড়ু (৫১৮), মহারাষ্ট্র (২৮০), অন্ধ্র প্রদেশ (৬৫), কর্ণাটক (৫৫) ও পশ্চিমবঙ্গে (৩৯)। করোনার সংক্রমণ বাড়তে থাকায় বেশ কয়েকটি রাজ্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউনের প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ২৯১ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৩৯ জন মারা গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com