শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে তরুণী ধর্ষণচেষ্টার অভিযোগে আলামিন শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মশরহাটী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আলামিন শেখ মশরহাটী গ্রামের মানিক শেখের ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে।

ওই তরুণী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোসলের পর ঘরের মধ্যে কাপড় বদলাচ্ছিলেন। হঠাৎ প্রতিবেশী আলামিন শেখ ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তরুণীর চিৎকারে সে দৌড়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশী ও পরিবারের সহযোগিতায় অভয়নগর থানায় অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই জনের নামে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি মশরহাটি গ্রামের ইলিয়াসের বাড়ির ভাড়াটিয়া (নড়াইল জেলার চাকই গ্রাম) মানিক শেখের ছেলে আলামিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি বদিয়ারকেও (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com