বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
তুর্কি নিয়ন্ত্রিত সিরিয় শহরে বোমা হামলায় নিহত ৮

তুর্কি নিয়ন্ত্রিত সিরিয় শহরে বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কৌশলগত রাস আল-আইন শহরে গাড়িবোমা হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর মাসে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভযান চালানোর সময় তুর্কি বাহিনী ও তাদের সমর্থিত সিরিয় গেরিলারা শহরটি দখল করে নেয়।   সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (রোববার) রাস আল-আইন শহরের একটি বাজারের কাছে বোমা হামলাটি হয়। হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। এর আগে গত ৫ জুন একই শহরের এ জায়গায় আরেকটি বোমা হামলা হয়েছিল যাতে দুটি শিশু নিহত হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার পেইজে দেয়া এক পোস্টে হামলার জন্য ওয়াইপিজি গেরিলাদেরকে দায়ী করেছে।   দীর্ঘদিন ধরে হুমকি দেয়ার পর গত বছরের ৯ অক্টোবর তুরস্কের সামরিক বাহিনী ও তুর্কি সমর্থিত গেরিলারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিরাট এলাকাজুড়ে অভিযান শুরু করে। ওয়াইপিজি গেরিলাদেরকে সীমান্ত থেকে সিরিয়ার গভীরে পিছু হটানোর নামে এ অভিযান চালানো হয়। ওয়াইপিজি গেরিলাদেরকে তুরস্ক শত্রু হিসেবে বিবেচনা করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com