শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৭ হাজার করোনা রোগী শনাক্ত

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৭ হাজার করোনা রোগী শনাক্ত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ভারতে ৫৭ হাজার ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা এটি। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮।

আজ শনিবার (১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে  করোনা সংক্রমণে মারা গেছেন আরো ৭৬৪ জন। এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমণে এ পর্যন্ত মারা গেছেন ৩৬ হাজার ৫১১ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন। সুস্থতার হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।

ভারতে এ পর্যন্ত এক কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে গত এক সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com