বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মৃত্যুর পর দিশা সালিয়ানের নগ্ন লাশ উদ্ধার? ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে তোলপাড়!

মৃত্যুর পর দিশা সালিয়ানের নগ্ন লাশ উদ্ধার? ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে তোলপাড়!

ডেস্ক রিপোর্ট: দিশা সালিয়ানের মৃত্যুর পর তাঁর নগ্ন লাশ উদ্ধার হয়েছিল। দিশার ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

মৃত্যুর পর দিশার নগ্ন লাশ উদ্ধার হয় এই তথ্যের সমর্থনে দিশার ময়নাতদন্তের রিপোর্টের কিছু অংশ ভাইরালও হয়েছে। আর এর পরেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেন, নগ্ন দেহ উদ্ধার হওয়ার পরও কীভাবে মুম্বই পুলিশ এটাকে আত্মহত্যা বলছে?

যদিও মুম্বই পুলিশের এক কর্মকর্তা মুম্বই মিরর-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। দিশার নগ্ন লাশ উদ্ধার হয়নি। তাঁর মৃতদেহে কাপড় ছিল।

এদিকে দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান এক সাক্ষাৎকারে বলেন, সাংবাদমাধ্যমের বাক-স্বাধীনতা রয়েছে মানেই যা খুশি তাই বলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না। পুলিশ যা বলার তাই বলেছে। আমাদের ময়নাতদন্তের রিপোর্ট দেখানো হয়েছে। আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না, ওর ধর্ষণও করা হয়নি। ওর শরীরে কোনও অস্বাভাবিক আঘাতও নেই। মুম্বই পুলিশের ওপর আমাদের ভরসা আছে। আমার মৃত মেয়ের সম্মানহানির চেষ্টা চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com