শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
করোনার ভ্যাকসিন নিরাপদ: পুতিন

করোনার ভ্যাকসিন নিরাপদ: পুতিন

ডেস্ক রিপোর্ট: বহুল প্রতীক্ষিত করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদনের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে তাঁর মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত সরকারি এক অনুষ্ঠানে তিনি বলেন, মস্কোর গামেলিয়া ইনস্টিটিউটের তৈরি করা টিকা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমি আবারো বলতে চাই যে এটি (করোনার ভ্যাকসিন) সমস্ত প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভ্যাকসিন ব্যবহারের সম্পূর্ণ সুরক্ষা এবং এর কার্যকারিতা নিশ্চিত করা।

পুতিন বলেন, পরীক্ষার সময় এই ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হয়েছে। করোনার বিরুদ্ধে ভ্যাকসিনটি দীর্ঘস্থায়ী প্রতিরোধক্ষমতা দেখায়।

ভ্যাকসিনটি নিরাপদ বলেও জানিয়েছেন তিনি। টিকা নিরাপদ বলেই তিনি তাঁর মেয়েকে এই টিকা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি এটা দারুণ কার্যকর। শক্তিশালী প্রতিরোধক্ষমতা দেখায়। যত পরীক্ষা আছে, এর সব কটিতেই এটি পাস করেছে।’

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড, নিউইয়র্কপোস্ট, ডয়চে ভেলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com