বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
চান্দিনায় পুলিশ পরিচয়ে ছিনতাই; আটক ৩

চান্দিনায় পুলিশ পরিচয়ে ছিনতাই; আটক ৩

কুমিল্লা থেকে রফিকুল ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৩ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মহাসড়কের চান্দিনার উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটককৃতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকার দুদু মিয়ার ছেলে বারেক মিয়া (৫০), মাদারীপুর সদর উপজেলার শুকনী গ্রামের মো. মোজাফ্ফর হোসেনের ছেলে শওকত হোসেন (৫২) ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নূরাইনপুর গ্রামের আলতাফ মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মাসুদ মিয়া (৪৫)।

এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পুলিশের একটি ভুয়া আইডি কার্ড, একটি ওয়্যারলেস সেট, ২টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধাইয়া বাস স্টেশন এলাকায় হাতে ওয়ারলেস সেট ও কোমরে পুলিশের আইডি কার্ড ঝুলিয়ে পুলিশ পরিচয় দিয়ে যানবাহনে তল্লাসীর নামে চাঁদাবাজি করে আসছিলেন তারা। হঠাৎ এক ব্যক্তির হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে গণধোলাই দেয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সালেহ্ আহাম্মদ জানান, আমাদের ফাঁড়ির উপ পরিদর্শক মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে টহলরত অবস্থায় ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনায় আমরা হাইওয়ে পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি ওই চক্র মহাসড়কে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com