শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
মালির রাষ্ট্রপতির পদত্যাগ

মালির রাষ্ট্রপতির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক-

পশ্চিম আফ্রিকার দেশ মালির রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেইতা ও প্রধানমন্ত্রী বোবো সিসে পদত্যাগ করেছেন। সেনা বিদ্রোহের মুখে পড়ে তারা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্রোহী সেনা সদস্যদের হাতে তারা আটক হন।

আটকের পর তাদেরকে সামরিক ক্যাম্পে রাখা হয়। বুধবার ( ১৯ আগস্ট) তারা পদত্যাগের ঘোষণা দেন। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মধ্য দিয়ে এ অভ্যুত্থানের শুরু হয়। সারাদিন বিক্ষিপ্তভাবে দেশটির রাজধানীতে বিদ্রোহী সেনারা সরকারি ভবনে আগুন ধরিয়ে দেন। রাতের দিকে সামরিক বাহিনীর জুনিয়র কর্মকর্তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করেন।

২০১৮ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেইতার পদত্যাগ দাবিতে বেশ কিছুদিন ধরেই মালিতে বিক্ষোভ চলছিল। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। এছাড়া তার ক্ষমতাকালে মালিতে জাতিগত সহিংসতার ঘটনা বেড়েছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সেই কারণে সরকার পতনের আন্দোলনে নেমেছে দেশটির জনগণ।

গত ১২ জুলাই মালিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা থামাতে সাংবিধানিক আদালত ভেঙে দেন দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেইতা।

এদিকে বুধবার দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে করণীয় নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে হতে যাচ্ছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com