ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা জাতিসংঘের

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ তেমন একটি পরিবেশ গড়ে উঠবে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান দুজারিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন প্রত্যাশার কথা জানান। এসময় রোহিঙ্গা সঙ্কট নিয়েও কথা বলেন দুজারিক। ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি করার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কার্যালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে দুজারিক বলেন, আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং প্রত্যাশা ব্যক্ত করি যেকোনো দেশের ক্ষেত্রেই এটা আমাদের মৌলিক অবস্থান। আমরা আশা করছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেন হতে পারে, সে রকম একটি পরিবেশ গড়ে তোলা হবে। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, যেকোনো প্রত্যাবাসনই হতে হবে স্বেচ্ছায় এবং জোরজবরদস্তি ছাড়া। রোহিঙ্গাদের যেন কোনো তাঁবুতে ফিরতে না হয়। তাদের আপন ঘরে ফেরার ব্যবস্থা করতে হবে, যেখান থেকে তাদের জোরপূর্বক বিতাড়িত করা হয়েছিল।
এর আগে ইউরোপীয়ান পার্লামেন্ট প্রতিনিধি দল বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক ও সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে। এসময় তারা নির্বাচনে সব দলের অংশগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আহ্বান জানান

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা জাতিসংঘের

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত