শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, চলতি বছরে লিবিয়ায় সবচেয়ে মারাত্মক নৌকাডুবির ঘটনা এটি।

ইউএনএইচসিআর জানিয়েছে, ছোট একটি নৌযানে করে ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় ইঞ্জিন বিস্ফোরিত হয়ে তা ডুবে যায়। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। স্থানীয় জেলে ও মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) উভয়ই অভিবাসীদের উদ্ধার করতে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে।

সংস্থা দুটি জানিয়েছে, ব্যাপক উদ্ধার অভিযান ছাড়া ভূমধ্যসাগরে আরও প্রাণহানি ঘটবে।

নৌকাডুবিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার দেশে সেনেগাল, মালি, শাদ ও ঘানার বাসিন্দা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com