বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন, আটক ৩

সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন, আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি- সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী নিহত হয়েছে। বুধবার বেলা ২টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত সখিনা খাতুন (৩৫) ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের মেয়ে রাজিয়া (১৮)। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। হত্যার দায়ে আটককৃত  হলেন মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও তার ছেলে জাহিদ হাসান(১৩)।

স্থানীয়রা জানায়, সখিনার বাড়িতে থাকতো তার মেয়ে ও জামাতা। এ ঘটনায় তার ভাশুরের ছেলে ও তার মা মর্জিনার সাথে পারিবারিক কলহ বাঁধে।

এ সময় উভয়ের পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় সখিনা খাতুন ও তার মেয়ে রাজিয়াকে। এসময় ঘটনাস্থলেই নিহত হয় সখিনা খাতুন। মারাত্মক আহত হওয়া রাজিয়াকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া হত্যার দায়ে তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com