শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
করোনা টিকা নেওয়া পুতিন কন্যাকে নিয়ে ভূয়া খবরে তোলপাড়

করোনা টিকা নেওয়া পুতিন কন্যাকে নিয়ে ভূয়া খবরে তোলপাড়

ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা পুরো বিশ্ব। সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র কেঁপে যাচ্ছে এর দাপটে। অসহায় হয়ে পড়েছে ইউরোপের দেশ ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো ধনী রাষ্ট্রগুলোও। এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে অসহায় হয়ে পড়েছে আধুনিক চিকিৎসাবিজ্ঞান। এখনো পর্যন্ত এই ভাইরাসের সফল প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। একটি প্রতিষেধকের আশায় যখন প্রহর গুনছে বিশ্ববাসী, ঠিক তখনই সফল ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দেয় রাশিয়া।

রাশিয়ার এই ভ্যাকসিনটি সর্বপ্রথম প্রয়োগ করা হয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে ইয়েক্যাতেরিনাকে। বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক “স্পুটনিক-৫” নিয়ে এসে  সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল “ফার্স্ট বয়” রাশিয়া। প্রতিষেধকের কার্যকারিতা বোঝাতে নিজের মেয়ের শরীরেও প্রতিষেধক প্রয়োগ করিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল একটি ছবি যেখানে একটি মেয়েকে প্রতিষেধক দেওয়া হচ্ছে। সেখানে মেয়েটিকে পুতিনের মেয়ে হিসেবে দাবি করা হলেও পরে ভুয়া খবর বলে জানা যায়। ঠিক একইরকমভাবে টরোন্টো টুডের প্রতিবেদনের পর গোটা সোশ্যাল মিডিয়ায় রব ওঠে প্রতিষেধকের ফলে প্রাণ হারিয়েছেন পুতিন কন্যা। গোটা টুইটার তোলপাড় হয়ে যায় এই খবরে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়া। কারণ পুতিনের মেয়ের মৃত্যুর বিষয়ে যে ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে, সেটি একটি জ্যোতিষ বিষয়ক ওয়েব সাইট। এমনকি সেখানে এও লেখা রয়েছে যে বিষয়টি সত্যি হতে পারে আবার নাও হতে পারে। এছাড়াও পুতিন কিংবা ক্রেমলিনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। রাশিয়ার কোনও সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com