শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৫, শনাক্ত ২৫৪৫

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৫, শনাক্ত ২৫৪৫

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫৪৫ জনের শরীরে। এনিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

আজ মঙ্গলবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে নতুন করে ৩ হাজার ৮৮১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com