শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করলেন ১৩ মন্ত্রী-এমপি

সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করলেন ১৩ মন্ত্রী-এমপি

ভিশন বাংলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষের চারা রোপণ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ১৩ জন মন্ত্রী-এমপি।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বৃক্ষরোপণ করেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এলজিআরডি মন্ত্রী ছাড়াও সংসদ ভবন চত্ত্বরে বৃক্ষরোপণে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মো. মহিবুল হাসান চৌধুরী এবং সংসদ-সদস্য মো. মকবুল হোসেন, ডা. আ ফ ম রুহুল হক, মো. মোজাফ্ফর হোসেন, মেহের আফরোজ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, দীপংকর তালুকদার, হোসনে আরা ও সৈয়দা রুবিনা আক্তার।

এ সময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সবাই যদি বৃক্ষরোপণ ও বনায়ন করেন তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে। এ জন্য সংসদ সদস্যরাও বৃক্ষরোপণে অংশ নিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর এক কোটি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

উল্লেখ্য, মুজিববর্ষ-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com