বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
সুন্দরবনে মরাপশুর খাল থেকে হরিনের ৪২ কেজি মাংস উদ্ধার

সুন্দরবনে মরাপশুর খাল থেকে হরিনের ৪২ কেজি মাংস উদ্ধার

মোংলা প্রতিনিধি: পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জে’র মরা পশুর খাল থেকে পাচারের সময় হরিনের পা, মাথা ও ৪২ কেজি মাংস উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার বিকালে বন বিভাগের টহলফাড়ী মরাপশুর খালের ৩কিলোমিটার দক্ষিনে নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় নৌকাসহ এ হরিনের মাংস উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নী বলেও জানায় বন রক্ষিরা।
চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানায়, একদল চোরা শিকারীরা সুন্দরবন থেকে হরিন শিকার করে নৌকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের সুত্রধরে ওই এলাকায় অভিযান চালায় বন রক্ষিরা। ওই নৌকাটিতে ৫জন চোরা শিকারী যাওয়ার সময় তাদের ধাওয়া করে বন কর্মীরা। এসময় চোরা শিকারীরা খালে কিনারায় নৌকা ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই নৌকায় তল্লাশী করে ৩টি হরিণের মাথা, ১২টি পা, ৪২টি কেজি হরিণের মাংস, ৫শ হাত হরিন ধরার ফাদঁ, বরফ বোঝাই ককসেটসহ মাংস রান্না করার সরঞ্জামাদী উদ্ধার করে। জব্দ করা নৌকা এবং উদ্ধারকৃত মাংস ও মালামাল মামলা দায়েরের পরে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় তিনি।
পুর্ব সুন্দরব চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, গোপন সংবাদের সুত্রধরে বন রক্ষিদের একটি দল মরাপশুর এলাকায় অভিযান চালানো হয়। চোরা হরিন শিকারীরা বনরক্ষিদের উপস্থিতি বুঝতে পেরে নৌকা ফেলে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। এসময় নৌকায় ফেলে রাখা হরিণের মাংস, মাথা,পা, ও ফাঁদসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। তবে উদ্ধাারকৃত মাংসসহ অন্যান্য মালামাল বৃহস্পতিবার আদালতে মাধ্যমে পরবর্তী ব্যাবস্তা গ্রহন করা হবে বলে জানায় এ কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com