শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
পুলিশের বাধা ভেঙে সড়কে তাজিয়া মিছিল

পুলিশের বাধা ভেঙে সড়কে তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক: করোনার মধ্যে আশুরার তাজিয়া মিছিল করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা পুলিশের বাধা ভেঙে রাস্তায় বেরিয়েছেন।

রোববার দুপুরে জেনেভা ক্যাম্পের পূর্ব দিকের গলি থেকে কয়েকশ মানুষ তাজিয়া মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের বাধা অতিক্রম করে তাজিয়া মিছিল নিয়ে তারা গজনবী সড়ক দখল করে চক্কর দিতে থাকে।

কারবালার স্মরণে আশুরার দিনে ঢাকার বিভিন্ন স্থানে প্রতি বছরই তাজিয়া মিছিল করেন শিয়া মুসলমানরা। তবে এ বছর মহামারীর কারণে যেহেতু গণজমায়েত নিষিদ্ধ, সেহেতু খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঘরোয়াভাবে আশুরার আনুষ্ঠানিকতা সারতে বলেছিল ঢাকা মহানগর পুলিশ।

মহামারীর বিধিনিষেধের কারণে এবার তা ইমামবাড়া প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখা হলেও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা সে বিধিনিষেধ মানেননি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com