মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামে পুলিশকে গুলি: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে পুলিশকে গুলি: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে গুলি করে আহতের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লিশ কর্মকর্তাকে গুলি করে আহতের ঘটনায় প্রধান আসামির খোকন চৌধুরী (২৪)। গ্রেপ্তার হওয়া বাকি দুইজনের নাম, আয়মান জিহাদ (২২) ও মাহি (১৮)। রবিবার রাতে জেলার আনোয়ারা ও নগরীর রহমাননগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পেশাদার ছিনতাইকারী খোকনই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। এ নিয়ে এ ঘটনায় প্রথম দফায় তিনজন এবং পরে তিনজন মিলে মোট ছয়জনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আনোয়ারা থেকে আয়মান জিহাদ ও খোকন চৌধুরী এবং নগরীর রহমাননগর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে নগরীর দুই নম্বর গেইট এলাকার তল্লাশি চৌকিতে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেয় পুলিশ সদস্যরা। তখন মোটরসাইকেল থেকে গুলি চালালে আহত হন পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com