শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভারতের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ চীনের

ভারতের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ চীনের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘনের অভিযোগে করেছে চীন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশে চীনা দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩১শে আগস্ট ভারতীয় সেনারা ইতিপূর্বে গৃহীত ভারত ও চীনের মধ্যেকার বহু স্তরের সমঝোতা চুক্তি এবং আলাপ-আলোচনার মাধ্যমে পৌঁছানো ঐক্যমত্যকে লঙ্ঘন করেছে। তারা প্যানগং তিসো হ্রদের দক্ষিণ তীরে এবং চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলে রেকিন গিরিপথের কাছ দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। সেই সাথে সুস্পষ্টভাবে আপত্তিজনক উস্কানি প্রদান করেছে যা পুনরায় সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ভারতের এই অবৈধ পদক্ষেপ চীনের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে চূড়ান্তভাবে আঘাত করেছে।

এতে আরো বলা হয়, এমন আচরণ দু’দেশের মধ্যকার পারস্পরিক চুক্তিসমূহ, প্রোটকলসমূহ এবং ঐক্যমত্যসমূহকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তাদের এই অনুপ্রবেশ চীন এবং ভারত সীমান্তের শান্তি এবং স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ভারত যা করেছে চীন তার দৃঢ় বিরোধিতা করে কেননা এটি দীর্ঘদিন ধরে সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় উভয় দেশের চলমান প্রচেষ্টার সম্পূর্ণ বিপরীত।

এ ঘটনায় চীন আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি প্রেরণের মাধ্যমে ভারতকে তার সীমান্তে নিয়োজিত সেনাদলকে কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংযত রাখার, অঙ্গীকারসমূহকে আন্তরিকভাবে সম্মান ও অবিলম্বে সকল উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে বলেছে। এছাড়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনকারী ভারতীয় বাহিনীকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়ার এবং অনতিবিলম্বে উত্তেজনামূলক পরিস্থিতি জটিল কিংবা তীব্রতর করতে পারে এমন যে কোনো কার্যাবলী থেকে বিরত থাকার আহবান জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com