শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে ইউএনও ওয়াহিদার

অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে ইউএনও ওয়াহিদার

নিজস্ব প্রতিবেদক: দুষ্কৃতিকারীর হামলায় গুরুতর আহত রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সফল অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরে এসেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ওয়াহিদা খানমের জ্ঞান ফিরে এসেছে বলে জানান চিকিৎসকরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।

তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে মেডিক্যাল বোর্ড বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।

আগামীকাল শনিবার মেডিক্যাল বোর্ডের সদস্যরা বসবেন, এরপর তাঁর শারীরিক বিষয়ে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার রাতে ৬ সদস্যের চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ইউএনও ওয়াহিদার মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন করে। অস্ত্রোপচার শেষে তাঁকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com