বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ভারতে করোনা রোগীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সে ধর্ষণ

ভারতে করোনা রোগীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: করোনা সংক্রমণের মধ্যেই ভারতে এক নৃশংস ঘটনা ঘটেছে। শনিবার করোনায় আক্রান্ত এক তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধর্ষণ করেছে এক অ্যাম্বুল্যান্সচালক। বর্বর এ ঘটনা ঘটেছে কেরালার পাথানামথিত্তা জেলায়।

পুলিশ জানিয়েছে, দুজন রোগীকে ভিন্ন দুটি হাসপাতালে নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুল্যান্সচালক। প্রথমে একজন বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান তিনি। এরপর ওই তরুণীকে নিয়ে হাসপাতালের পরিবর্তে একটি ফাঁকা মাঠে অ্যাম্বুল্যান্স নিয়ে যান ওই চালক। সেখানেই করোনায় আক্রান্ত ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণের শিকার কিশোরী জানিয়েছে, ধর্ষণের পর তাকে ফের হাসপাতালে পৌঁছে দেয় চালক। তার পরেই গোটা ঘটনা করোনা হাসপাতালের কর্মীদের জানায়। সেখান থেকেই খবর দেওয়া হয় পুলিশে। মেডিক্যাল পরীক্ষায় কিশোরীকে ধর্ষণের প্রমাণ মিলেছে।

২৫ বছরের ওই অ্যাম্বুল্যান্স চালককে এরই মধ্যে অ্যাম্বুল্যান্স সেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ওই চালককে গ্রেপ্তার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র : নিউজ এইটিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com