শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সীমান্তে শান্তি ফেরাতে একমত ভারত-চীন

সীমান্তে শান্তি ফেরাতে একমত ভারত-চীন

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে শান্তি ফেরাতে হিমালয় সীমান্তের বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরাতে সম্মত হয়েছে ভারত ও চীন। বৃহস্পতিবার রাশিয়া মধ্যস্থতায় মস্কোতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে সেনা সরাতে সম্মত হয় দুপক্ষই। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীন ও ভারত। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় বৈঠকে লাদাখসহ সীমান্ত এলাকয় উত্তেজনা কমাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোসহ পাঁচটি বিষয়ে একমত হন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে তারা বলেন, সীমান্তের বর্তমান পরিস্থিতি কারোরই পক্ষে নেই। তাই সীমান্তে শান্তি ফেরাতে দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া, দ্রুত নিষ্ক্রিয়করণ, যথাযথ দূরত্ব বজায় রাখার বিষয়েও রাজি হয়েছেন তারা। মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পার্শ্ববৈঠকে মিলিত হয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত জুনে লাদাখ সীমান্তে চীন-ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর গত সপ্তাহে আবারও সহিংসতায় জড়িয়েছে দুপক্ষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com