বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুটিপাড়ায় সমিতির প্রধান কার্যালয় চত্ত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক আনোয়ার হোসেন, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সচিব দিল আখতার নুর জাহান, সহসভাপতি হাবিবুর রহমান, পরিচালক মাহবুবা আকতার ও নাসরিন পারভীন চৌধুরী।

সভার শুরুতে সমিতির বার্ষিক কার্যক্রম উপস্থাপন করেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম হাসনাত হাসান এবং আর্থিক বিবরণী উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শ্রেষ্ঠ গ্রাহক ও সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারীদের পুরস্কার প্রদান করা হয়। সমিতি কর্মকর্তা, কর্মচারী ও জেলার ছয় উপজেলার বিভিন্ন স্তরের গ্রাহক ওই সভায় অংশগ্রহণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com