বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ভুয়া সার্টিফিকেট তৈরি করে ফার্মেসিতেই বসে চিকিৎসা, ফার্মেসি সিলগালা

ভুয়া সার্টিফিকেট তৈরি করে ফার্মেসিতেই বসে চিকিৎসা, ফার্মেসি সিলগালা

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাটহাজার বাজারের শাহ আমানত ফার্মেসিতে গিয়াস উদ্দিন (৩০) নামের এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ। অভিযানে ফার্মেসিটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সূত্রে প্রকাশ, হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে ভুয়া চিকিৎসকের হিড়িক পড়েছে। যত্রতত্র গ্রাম-গঞ্জে, পৌর  সদরে, সড়ক, মহাসড়কের পাশে চেম্বার খুলে বসে আছেন এসব ভুয়া এমবিবিএস ডাক্তার।

ভুয়া সার্টিফিকেট তৈরি করে ফার্মেসিতেই বসে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে অনেক প্রতারক। নানা প্রতারণার স্বীকার হচ্ছে অনেক জনসাধারণ। তাদের চিকিৎসা সেবা নিয়ে উল্টো অপচিকিৎসার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

সংবাদ পেয়ে এ ভুয়া চিকিৎসকের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ। আজ বুধবার হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজারে আমানত ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসক প্রমাণিত হয়। তার শিক্ষাগত যোগ্যতার ভুয়া সার্টিফিকেট, প্যাড ও ড্রাগ লাইসেন্স জব্দ করা হয়। ডাক্তারি পেশার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তার কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতারক চিকিৎসক।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে সংশ্লিষ্ট আইনে শাহ আমানত ফার্মেসিকে সিলগালা করা হয়েছে। ফার্মেসির সাইনবোর্ড ধ্বংস করাসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। উক্ত ফার্মেসীর দোকানি ভুয়া চিকিৎসক গিয়াস উদ্দিন (৩০) কে জরিমানা আদায় করে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জানতে চাইলে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ জানান, প্রতিনিয়ত একশ্রেণীর লোভী ভুয়া চিকিৎসক যত্রতত্র ফার্মেসি খুলে দিয়ে নানা ধরনের রোগীর সঙ্গে প্রতারণা করে আসছে। এতে রোগীরা একদিকে অর্থ হারাচ্ছে অন্যদিকে ভুলভাল ঔষধ সেবন করে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

অসাধু ভুয়া ডাক্তার সেজে নানা প্রতারণার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  শাহ আমানত ফার্মেসি নামের এ দোকানিকে জরিমানা, অবৈধ প্যাড, ভুয়া ড্রাগ লাইসেন্স জব্দসহ ফার্মেসিটিকে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com