মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

কোটি টাকার কাবিনে ডিপজলের ছেলের বিয়ে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক: জমকালো আয়োজনে কোটি টাকার কাবিনে সম্পন্ন হয়েছে ঢালিউডের খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ে। রাজকীয় আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা রাজকীয় পোশাকে হাজির হন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক তারকারাও।

‘কোটি টাকার কাবিন’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল। শাকিব-অপুর ওই ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন। এবার কোটি টাকার কাবিনে নিজের ছেলের বিয়ে দিলেন জনপ্রিয় এ চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

ডিপজলের পারিবারিক সূত্রে জানা গেছে, ডিপজলের পুত্রবধূর নাম কাজী তাসফিয়া। প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারীর মেয়ে তাসফিয়া। এক কোটি টাকা দেনমোহরে এ বিয়ের কাবিন হয়েছে। ছেলের বাসর হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে।
এর আগে ২৯ সেপ্টেম্বর পারিবারিকভাবে ডিপজলের ছেলের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুচকা, চিপস ও কফি কর্নারের পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়।

এর আগে ২৮ সেপ্টেম্বর কনে কাজী তাসফিয়ার মিরপুরের বাসায় গায়েহলুদ অনুষ্ঠিত হয়। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com