বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ  দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(০২ অক্টোবর) বিকালে বেনাপোল সীমান্তের ভবারবেড় গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, বেনাপোলের ভবারবেড় গ্রামের  আব্দুর রশিদের ছেলে  মাহে আলম  ও তৈয়েব আলীর স্ত্রী  লাইলী বেগম।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দুই মাদক বিক্রেতা  ফেনসিডিল এনে বাড়িতে বিক্রি  করেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের ঘর থেকে ২৫ ফেনসিডিলসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান  বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের  বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার(০৩ অক্টোবর) দুপুরে  যশোর আদালতে সোপর্দ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com