শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ আরো দুইজন গ্রেপ্তার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ আরো দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (৫ অক্টোবর) দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আরও ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- একলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নয় নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ মেম্বার ও একই ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের নোয়াব আলী ব্যাপারী বাড়ির লোকমান মিয়ার ছেলে সাজু (২১)।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।  দেশব্যাপী আলোচিত সমালোচিত এই ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, মামলার প্রধান আসামি বাদলসহ পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে। এর আগে রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে গেলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসত-বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com