শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ২০ লাখ ছাড়িয়েছে

করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ২০ লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক:  সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা চার কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। আজ শুক্রবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের দু’শ ১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ২০ লাখ ২৮ হাজার আটশ পাঁচজন।

আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৪৩ হাজার তিনশ ৫৭ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছে তিন কোটি ১২ লাখ ছয় হাজার নয়শ ৫৪ জন।

এর আগে গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়। পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৬১ হাজার সাতশ ২২ জন এবং মারা গেছে দুই লাখ ২৮ হাজার ৩৮১ জন।

এর পরেই রয়েছে ভারত। সে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৬১ হাজার তিনশ ১২ জন। তাদের মধ্যে এক লাখ ১৭ হাজার তিনশ ৭০ জনের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com