শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আফগানিস্তানে তালেবান হামলা; ২০ সেনা নিহত

আফগানিস্তানে তালেবান হামলা; ২০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের একটি সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ২০ আফগান সৈন্য নিহত হয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নিমরুজ প্রদেশের খাশরুদ জেলায় এ ঘটনা ঘটে। খাশরুদের জেলা প্রশাসক জলিল ওয়াতানদুস্ত বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বৃহস্পতিবার (গতকাল) রাত একটার দিকে তালেবান সদস্যরা ওই হামলা চালায়। তারা ২০ সৈন্যকে হত্যা করার পাশাপাশি ছয় সৈন্যকে বন্দি করে যাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন।

ওয়াতানদুস্ত বলেন, সরকারের পক্ষে নিহত সৈন্যদের লাশ সরিয়ে আনা সম্ভব হয়নি এবং ওই সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ তালেবান নিয়ে নিয়েছে।  খাশরুদের জেলা প্রশাসক বলেন, এর আগেও একবার এই সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ১৩ সৈন্য নিহত হয়েছিলেন। এরপর ক্যাম্পটিকে নুতন করে অস্ত্রসস্ত্র ও সেনাসজ্জিত করার পর দ্বিতীয়বার তালেবানের হামলা হলো।

এর আগে গত মঙ্গলবার আফগানিস্তানের তালেবান গোষ্ঠী উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে আকস্মিক হামলা চালিয়ে অন্তত ২৫ সেনা সদস্যকে হত্যা করেছিল।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে এবং দেশটির দুই দশকের সংঘর্ষ ও রক্তপাত অবসানের চেষ্টা চালানো হচ্ছে তখন তালেবানের পক্ষ থেকে এসব হামলা চালানো হলো।
সূত্র:পার্সটুডে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com