শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বড় গলায় কথা বলবেন না, খালেদাকে ইনু কুষ্টিয়া অফিস

বড় গলায় কথা বলবেন না, খালেদাকে ইনু কুষ্টিয়া অফিস

পিঠে দুর্নীতির ছাপ আর হাতে রক্তের দাগ নিয়ে বড় গলায় কথা বলা উচিত নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি এমন আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়ায় নিজ সংসদীয় এলাকায় ভেড়ামারা ডিগ্রি কলেজে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে ইনু এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী ইনু বলেন, ১৯৭৫ সালের পর রাজনীতিতে জেনারেল জিয়া যেমন খলনায়ক, তেমন বর্তমান রাজনীতিতে তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন খলনায়িকা।
মন্ত্রীর অভিযোগ, দুনিয়ার সব খুনির প্রাতিষ্ঠানিক আস্তানা হচ্ছে বিএনপি। জঙ্গি উৎপাদনেরও কারখানা বিএনপি। লুটেরাদের সিন্ডিকেটের প্রতিষ্ঠানও বিএনপি।
খালেদাকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘মাফ কেন চাইব, মাফ যদি চাইতে হয় তবে চুরি, মানুষ খুন করা আর চক্রান্তের জন্য খালেদা জিয়া চাইবেন। এ ছাড়া অস্বাভাবিক ভূতের সরকারের প্রস্তাব দেওয়ার জন্যও খালেদা জিয়াকে জাতির কাছে মাফ চাইতে হবে।’
তথ্যমন্ত্রী বলেন, মুসলিম লীগ যেমন ইসলামের দল ছিল না, তেমনি বিএনপিও গণতন্ত্রের দল নয়। বাংলাদেশে এই বিএনপি ও বেগম খালেদা জিয়া যত দিন সক্রিয় থাকবে, তত দিন বাংলাদেশে চক্রান্তের রাজনীতিও সক্রিয় থাকবে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, ভেড়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল বারী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com