শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ফ্রান্সের পণ্য বয়কট, সমালোচনার জবাব দিলেন ফারিয়া

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অপমানের প্রতিবাদে উত্তাল পুরো বিশ্বের মুসলিমরা। তার প্রেক্ষাপটে ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি। বাংলাদেশও সাড়া দিয়েছে সেই ডাকে। বিশ্বের অনেক মুসলিম তারকাও ফরাসি পণ্য বর্জন করে অন্যদের উৎসাহিত করেছেন।

তার ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয়ে নায়িকা নুসরাত ফারিয়া মাজহার। তিনি জানান, তিনি ফরাসি ব্র্যান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন।

নুসরাত ফারিয়ার এ স্ট্যাটাসের পর অনেক প্রশংসিত হয়েছেন তিনি। আবার অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

আগের স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর সমালোচনার জবাব দিয়ে নুসরাত ফারিয়া আরো একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘কেন একটি সহজ বিষয়কে এতটা জটিল করে তুলতে হবে? যদি কারো কথা আমার অনুভূতিতে আঘাত করে, তবে কি সেটা জানানোর আমার অধিকার নাই? নাকি অভিনেত্রী বলে আমার কোনো মতামতই থাকতে পারে না?

তিনি লিখেছেন, ‘আমার ধর্ম, আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন কিছু নিয়ে কথা বলার ২০০ ভাগ অধিকার আমার আছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com