শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৫৩ জেলে আটক

পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৫৩ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ৫৩ জেলেকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর পর্যন্ত পদ্মায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জেলেদের আটক করে। এ সময় দেড় লাখ মিটার জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস্য অফিসসূত্রে জানা গেছে, রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর পর্যন্ত শিবচরের পদ্মায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের একটি দল।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানের নেতৃত্বে অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান, শিবচর থানা ও নৌপুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় পদ্মা নদীর বিভিন্ন স্থানে মাছ ধরতে থাকাবস্থায় ৫৩ জেলেকে আটক করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত দেড় লাখ মিটার জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আটককৃত ৫৩ জেলেকে সাজা প্রদান প্রক্রিয়াধীন।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, রাত ১২টা থেকে ভোর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রবিকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫৩ জেলে আটক হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com