ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে রন ক্লেইনের নাম ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টাফ প্রধান হিসেবে বুধবার তার পছন্দের প্রার্থী রন ক্লেইনের নাম ঘোষণা করেছেন। তিনি একজন পরীক্ষিত ডেমোক্রেটিক সক্রিয় কর্মী। হোয়াইট হাউসের স্টাফ নির্বাচনের ক্ষেত্রে এটি তার প্রথম ব্যক্তিগত পছন্দের প্রকাশ।  বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘রন অনেক বছর ধরে আমার কাছে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। আমরা এক সঙ্গে কাজ করেছি। আর এই কাজের মধ্য দিয়েই আমি তার কাজের অভিজ্ঞতার প্রমাণ পেয়েছি।’
বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার সময় তার স্টাফ প্রধান হিসেবে কাজ করেন ৫৯ বছর বয়সী রন। বাইডেন বলেন, ‘রাজনৈতিক অঙ্গনের সকল ক্ষেত্রে মানুষের সাথে সঠিকভাবে কাজ করার রনের গভীর ও বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে। হোয়াইট হাউসের এমন একজন স্টাফ প্রধান আমার প্রয়োজন। আমরা দেশের এই সংকটময় মুহুর্ত মোকাবেলা করে আমাদের দেশকে আবার এক সাথে এগিয়ে নিয়ে যাব।’

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে রন ক্লেইনের নাম ঘোষণা বাইডেনের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২০

featured Image
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টাফ প্রধান হিসেবে বুধবার তার পছন্দের প্রার্থী রন ক্লেইনের নাম ঘোষণা করেছেন। তিনি একজন পরীক্ষিত ডেমোক্রেটিক সক্রিয় কর্মী। হোয়াইট হাউসের স্টাফ নির্বাচনের ক্ষেত্রে এটি তার প্রথম ব্যক্তিগত পছন্দের প্রকাশ।  বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘রন অনেক বছর ধরে আমার কাছে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। আমরা এক সঙ্গে কাজ করেছি। আর এই কাজের মধ্য দিয়েই আমি তার কাজের অভিজ্ঞতার প্রমাণ পেয়েছি।’
বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার সময় তার স্টাফ প্রধান হিসেবে কাজ করেন ৫৯ বছর বয়সী রন। বাইডেন বলেন, ‘রাজনৈতিক অঙ্গনের সকল ক্ষেত্রে মানুষের সাথে সঠিকভাবে কাজ করার রনের গভীর ও বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে। হোয়াইট হাউসের এমন একজন স্টাফ প্রধান আমার প্রয়োজন। আমরা দেশের এই সংকটময় মুহুর্ত মোকাবেলা করে আমাদের দেশকে আবার এক সাথে এগিয়ে নিয়ে যাব।’

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত