শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য, কানাডার হাই কমিশনারকে ডেকে সতর্ক করল ভারত

কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য, কানাডার হাই কমিশনারকে ডেকে সতর্ক করল ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে ডেকে সতর্ক করে দিয়েছে। ভারতে কৃষকদের বিক্ষোভের ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার পার্লামেন্টের কয়েকজন মন্ত্রী এবং সাংসদ যে মন্তব্য করেছেন, তার ফলে ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কানাডার হাইকমিশনারকে গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে, কানাডার প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী এবং সংসদ সদস্য ভারতের কৃষকদের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেছেন; আমাদের অভ্যন্তরীণ বিষয়ে এটা অগ্রহণযোগ্য হস্তক্ষেপ।

মন্ত্রণালয় থেকে আরো জানিয়ে দেওয়া হয়, এ ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে, তাহলে ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কে তার মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে।

বিবৃতিতে আরো জানানো হয়, তাদের এ ধরনের মন্তব্যের ফলে কানাডায় আমাদের (ভারতের) হাই কমিশন এবং কনস্যুলেটের সামনে উগ্রপন্থী কর্মকাণ্ডে জমায়েত হওয়াকে উৎসাহিত করেছে। যা নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে প্রশ্ন তুলে দিয়েছে। আমরা আশা করি, উগ্রপন্থীদের হাত থেকে ভারতীয় কূটনীতিক এবং রাজনৈতিক নেতাদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করবে কানাডা সরকার।

এর আগে গত ১ ডিসেম্বর কৃষক আন্দোলন নিয়ে জাস্টিন ট্রুডোর মন্তব্যের প্রতিক্রিয়া দেখায় ভারত। গণতান্ত্রিক কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জাস্টিন ট্রুডোর বক্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক হিসেবে আখ্যা দেওয়া হয়।

সূত্র: মুম্বাই মিরর

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com