মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আরও ১ মাস বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি!

আরও ১ মাস বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি!

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতিতে স্কুল-কলেজের ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস বাড়তে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শিক্ষা উপমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে এ প্রস্তুতি চলছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

তিনি আরও বলেন, নতুন করে ছুটি বাড়ানো হবে নাকি খোলা হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে আরও ছুটি বাড়ানো হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে। আগামী ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানান উপমন্ত্রী।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর ছুটি বাড়ানো হয় কয়েক দফায়। সর্বশেষ গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। তবে এর আগে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস শেষ করতে শিক্ষা মন্ত্রণালয় চিন্তাভাবনা করলেও সেখান থেকে পিছিয়ে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা-ভাবনা থাকলেও করোনা সংক্রমণ নতুনভাবে বেড়ে যাওয়ায় সে সিদ্ধান্ত থেকে সরে এসে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এখন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নতুন করে আরও এক মাস ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com