সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষকদের হাতে অস্ত্র চান ট্রাম্প

শিক্ষকদের হাতে অস্ত্র চান ট্রাম্প

স্কুলে ঢুকে গুলি চালিয়ে হত্যার ঘটনা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র দেয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার এক স্কুলে গুলির ঘটনায় ১৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে যখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরো জোরালো হয়ে উঠেছে, তখনই প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রস্তাব এল।

তিনি বলেন, শিক্ষকের হাতে বন্দুক থাকলে খুব দ্রুতই তিনি যে কোনো হামলা ঠেকিয়ে দিতে পারবেন।

বুধবার হোয়াইট হাউজে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এক দল শিক্ষার্থীকে সাক্ষাৎ দিয়ে তিনি বলেন, আমরা খুব কঠোরভাবে ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখব। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেব।

ফ্লোরিডার ওই হাই স্কুলেই গত ১৪ ফেব্রুয়ারি গুলির ঘটনা ঘটে। ছুটির আগে আগে ১৯ বছর বয়সী এক তরুণ একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনই ছিল বিভিন্ন বয়সের শিক্ষার্থী।

ট্রাম্প বলেন, হামলাকারীরা হল কাপুরুষ। স্কুল যেহেতু অস্ত্রমুক্ত এলাকা, এটা তাদের উৎসাহিত করে। তারা মনে করে, ভেতরে যেহেতু কারো হাতে অস্ত্র নেই, ঢুকে গুলি করে দিলেই হয়। কিন্তু একজন শিক্ষকের কাছে যদি লুকানো একটি অস্ত্র থাকে, তাকে যদি প্রশিক্ষণ দেয়া হয়, তাহলে ওই অস্ত্রমুক্ত এলাকাটা আর থাকবে না।

বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে কলেজ ক্যাম্পাসে অস্ত্র বহনের বৈধতা থাকলেও ফ্লোরিডার আইনে সে সুযোগ নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com