শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ১৬ ভারতীয় জেলেকে আদালতে পাঠিয়েছে পুলিশ

বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ১৬ ভারতীয় জেলেকে আদালতে পাঠিয়েছে পুলিশ

মোংলা প্রতিনিধি: সুমদ্রসীমা লঙ্গন করে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে এফ,বি, মঙ্গল চন্ডী-৭ নামক একটি ফিসিং ট্রলার সহ আটক ১৬ ভারতীয় জেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলা দায়ের শেষে মোংলা থানা পুলিশ এসব ভারতীয় জেলেকে আদালতে প্রেরণ করলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানায় মোংরা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। গত মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ “অপরাজেয় বাংলা” গভীর সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী এ ফিসিং ট্রলারটি দেখতে পেয়ে জেলেসহ তা আটক করে।

বাংলাদেশ-ভারত জলসীমার ১০.২ নটিকাল মাইল ভিতরে এদেশের জলসীমায় মাছ ধরছিল ভারতীয় জেলেরা। বুধবার বিকেলে জাল-মাছ ও ট্রলারসহ আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করে কোস্টগার্ড। পরে এ ঘটনায় কোষ্টগার্ডের পেটি অফিসার মোঃ জাহিদুল ইসমলাম বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।


আটক ভারতীয় জেলেদের বাড়ী ভারতের দক্ষিন-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানায় পুলিশ। উল্লেখ্য গত ২ ডিসেম্বর সমুদ্রসীমা লঙ্গন ও মাছ শিকারের অভিযোগে এফবি শিবানী নামের একটি ফিসিং ট্রলার সহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছিল কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com