শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে ৪ জনের প্রাণহানি

গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে ৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনির প্রায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে।

নিহতরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় ও আগুনের সূত্রপাত জানা যায়নি।এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, ভোরে কালামপুর এলাকায় একটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com