ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

'আমার সাহস আছে বলেই ৪৫ এ মা হয়েছি'

'আমার সাহস আছে বলেই ৪৫ এ মা হয়েছি'
বিনোদন ডেস্ক: এবছরের ফেব্রুয়ারিতে মেয়ে সামিশার জন্মের কথা জানান শিল্পা শেঠি কুন্দ্রা। সারোগেসির মাধ্যমে রাজ-শিল্পার জীবনে তাঁদের মেয়ে। সম্প্রতি নেহা ধুপিয়ার শো, 'নো ফিল্টার উইথ নেহা'তে এসে দ্বিতীয়বার মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন শিল্পা। ৪৫ বছরে এসে মা হওয়া খুবই সাহসী একটা পদক্ষেপ বলে মনে করেন অভিনেত্রী। খবর জি নিউজের। শিল্পা শেঠির কথায়, আমার মনে হয়ে ইয়োগা আমার জীবনে গত ১০ বছরে অনেক কিছুরই পরিবর্তন এনেছে। প্রথমবার আমি যখন মা হয়েছিলাম, তখন অনেকটাই ভয় পেয়ে ছিলাম। তবে দ্বিতীয়বার আমার কাছে বিষটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আমার সাহস আছে বলতে পারো। এখন আমি ৪৫, আর আমার মেয়ের বয়স যখন ৫ বছর হবে, তখন আমি ৫০এ পা দেব। শিল্পার কথায়, লোকে আমাকে নিয়ে কী আলোচনা করছে, আমি সেটা পাত্তাও দিই না। কারণ, এটা একান্তই আমার বিষয়, তাঁদের নয়। আমি শুধু একজন ভালো মা হওয়ার চেষ্টা করি। আমার বাবা-মা আমাকে যেভাবে বড় করেছেন, সেটা আমার সন্তানরাও জানুক, এটাই চাই। পার্থক্য এটাই আমি ছোট্ট একটা বাড়িতে বড় হয়েছি, তবে ভালোবাসা কম ছিল না।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

'আমার সাহস আছে বলেই ৪৫ এ মা হয়েছি'

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২১

featured Image
বিনোদন ডেস্ক: এবছরের ফেব্রুয়ারিতে মেয়ে সামিশার জন্মের কথা জানান শিল্পা শেঠি কুন্দ্রা। সারোগেসির মাধ্যমে রাজ-শিল্পার জীবনে তাঁদের মেয়ে। সম্প্রতি নেহা ধুপিয়ার শো, 'নো ফিল্টার উইথ নেহা'তে এসে দ্বিতীয়বার মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেন শিল্পা। ৪৫ বছরে এসে মা হওয়া খুবই সাহসী একটা পদক্ষেপ বলে মনে করেন অভিনেত্রী। খবর জি নিউজের। শিল্পা শেঠির কথায়, আমার মনে হয়ে ইয়োগা আমার জীবনে গত ১০ বছরে অনেক কিছুরই পরিবর্তন এনেছে। প্রথমবার আমি যখন মা হয়েছিলাম, তখন অনেকটাই ভয় পেয়ে ছিলাম। তবে দ্বিতীয়বার আমার কাছে বিষটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আমার সাহস আছে বলতে পারো। এখন আমি ৪৫, আর আমার মেয়ের বয়স যখন ৫ বছর হবে, তখন আমি ৫০এ পা দেব। শিল্পার কথায়, লোকে আমাকে নিয়ে কী আলোচনা করছে, আমি সেটা পাত্তাও দিই না। কারণ, এটা একান্তই আমার বিষয়, তাঁদের নয়। আমি শুধু একজন ভালো মা হওয়ার চেষ্টা করি। আমার বাবা-মা আমাকে যেভাবে বড় করেছেন, সেটা আমার সন্তানরাও জানুক, এটাই চাই। পার্থক্য এটাই আমি ছোট্ট একটা বাড়িতে বড় হয়েছি, তবে ভালোবাসা কম ছিল না।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত