শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আফগানিস্তানে ভয়াবহ সংঘর্ষে ২৬ জন নিহত

আফগানিস্তানে ভয়াবহ সংঘর্ষে ২৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় তুমুল সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সরকারপন্থী ১৬ মিলিশিয়া ও ১০ তালেবান যোদ্ধা রয়েছে। আজ শুক্রবার জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি এ কথা জানান।

সাফি বলেন, এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য এবং ১০ তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় পাঁচ বিদ্রোহীসহ আরো ৯ জন আহত হয়েছেন।

স্থানীয় গ্রামবাসীরা জানান, কয়েক শ তালেবান যোদ্ধা আজ শুক্রবার সকালে খানাবাদ জেলার তেপা আখতার এলাকায় সরকারপন্থী মিলিশিয়াদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।

কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইউসুফ এ সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, সেখানে সরকারি বাহিনী শক্তি জোরদার করতে বিলম্ব হওয়ায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য প্রাণ হারান। তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র : সিনহুয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com