শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
জোরালো হচ্ছে বিক্ষোভ, মিয়ানমারে রাস্তায় হাজারো মানুষ

জোরালো হচ্ছে বিক্ষোভ, মিয়ানমারে রাস্তায় হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো মানুষ বিক্ষোভে নেমেছে। রবিবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গনে হাজার হাজার মানুষকে বিক্ষোভ অংশ নিতে দেখা গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, লাল বেলুন হাতে নিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে, আমরা সামরিক স্বৈরশাসক চাই না। আমরা গণতন্ত্র চাই।

বিবিসি জানিয়েছে, নারী, পুরুষ ছাড়াও বিক্ষোভে বহু তরুণ অংশ নিয়েছে। তাদের হাতে আটক নেত্রী অং সান সু চির ছবি। অনেকের প্ল্যাকার্ডে লেখা, আমাদের ভোটকে সম্মান করুন।

বার্তা সংস্থা এএফপিকে মিও উইন (৩৭) নামে এক বিক্ষোভকারী বলেছেন, আমাদের বিক্ষোভ চলবে এবং আমরা গণতন্ত্র না পাওয়া পর্যন্ত দাবি থেকে সরবো না।

ইয়াঙ্গন বিশ্ববিদ্যালয়ের কাছের এক রাস্তায় পুলিশের ট্রাক, পুলিশ কর্মকর্তাদের এবং দাঙ্গার সরঞ্জামাদি দেখা গেছে। বিক্ষোভ দমাতে শনিবার দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াঙ্গন ছাড়াও রবিবার সকালে মাওলামাইন এবং মান্ডালায় ছোট আকারে বিক্ষোভ দেখা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com