শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
নতুন নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর: সেনাবাহিনী

নতুন নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর: সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: নতুন নির্বাচন দিয়ে জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আবারও প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমারের সেনা সরকার। মঙ্গলবার জান্তা সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিলে সামরিক সরকারকে এর কঠিন মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

একদিকে সামরিক শাসকের রক্তচক্ষু হুমকি; অন্যদিকে রাজপেথ অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ। এটা নিত্যচিত্র মিয়ানমারে। রাস্তায় সাঁজোয়া যান ও সেনাদের উপস্থিতি থাকলেও ইয়াঙ্গুন ও দক্ষিণাঞ্চলীয় একটি শহরের রেললাইন বন্ধ করে দেয় তারা। প্রায় ৩০ জন বৌদ্ধ ভিক্ষু অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রার্থনার মাধ্যমে।

এদিকে, বিক্ষোভকারীদের ওপর সহিংস হলে জান্তা সরকারকে তার জবাব দেয়া হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার মিয়ানমারের সামরিক জান্তার উপ প্রধানকে ফোন করে সতর্ক করেন জাতিসংঘের বিশেষ দূত ক্রিশ্টিনা শরনার বার্গনার। সেনাবাহিনীকে মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারনেট বন্ধ রাখা নিয়েও সতর্ক করেছেন তিনি।

এর আগে, বিক্ষোভকারীদের ২০ বছররে কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছিল জান্তা সরকার। এছাড়াও মঙ্গলবার সকালে আবারও ইন্টারনেট বন্ধ করে দেয়। যদিও তা পুনরায় চালু করা হয়।

জাতিসংঘের হুঁশিয়ারির পর প্রথমবাবের মতো সংবাদ সম্মেলন করল সেনা সরকার। প্রতিশ্রুতি দিলেন দেবেন নতুন নির্বাচন, জয়ী দলের কাছে হবে ক্ষমতা হস্তান্তর। তবে নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করে নি সেনা সরকার। আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়া নিয়েও সাফাই দিয়েছেন সেনামুখপাত্র।

সেনাবাহিনীর মুখপাত্র জো মিন তুন বলেন, ‘আমরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাই না। অবশ্যই সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। বিক্ষোভকারীরা শান্তির চেয়ে  হিংস্র হয়ে উঠছে। তারা সহিংসতায় প্ররোচিত করছে এবং বেসামরিক কর্মচারীদের ওপর চাপ প্রয়োগ করছে।’

অন্যদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও আটক স্টেট কাউন্সেলর অং সান সু চি’র বিরুদ্ধে দুর্যোগ আইন অমান্য করার দায়ে মঙ্গলবার দ্বিতীয় অভিযোগ দায়ের করেছে পুলিশ। এর আগে, তার বিরুদ্ধে আমদানি-রপ্তানি নীতি লঙ্ঘন ও অবৈধ যোগাযোগ যন্ত্র রাখার দায়ে অভিযোগ দায়ের করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com