বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ইউএনওর কার্যালয়ে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ইউএনওর কার্যালয়ে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঢুকে এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতে নাম সমর বিজয় চাকমা (৪০)। তিনি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। সমর বিজয় চাকমা জেএসএস (এমএন লারমা) দলের বাঘাইছড়ি উপজেলা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে ছড়িয়েছে আতঙ্ক। বিভিন্ন মহলে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

জানা যায়, একটি মোটরসাইকেলে তিন সশস্ত্র সন্ত্রাসী ইউএনও কার্যালয়ের সামনে যায়। তাদের একজন সরাসরি অফিসে ঢুকে অতর্কিত সমর বিজয় চাকমাকে লক্ষ্য করে গুলি করে। এর পর তিনজনেই দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

গুলিতে ঘটনাস্থলেই সমর বিজয় মারা যান। ওই সময় তিনি ইউএনও অফিসের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসকক্ষে একটি চেয়ারে বসা ছিলেন।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় বিজিবি ও থানা পুলিশ। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ ও উপজেলা প্রশাসন। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম ও থানার ওসি মো. শরীফ উদ্দিন বলেন, তিন সশস্ত্র দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে যায়। এ সময় একজন সরাসরি কার্যালয়ে ঢুকে সমর বিজয় চাকমাকে গুলি করে দ্রুতবেগে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই সমর বিজয় চাকমা মারা যান।

এ ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যাচ্ছে না। নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির বিষয়ে দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com