শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ইন্দোনেশিয়ায় স্বর্ণ খনিতে ধস, ৬ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় স্বর্ণ খনিতে ধস, ৬ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ: ইন্দোনেশিয়ার একটি ‘অবৈধ’ স্বর্ণ খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে নারীকর্মীসহ অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। একইসঙ্গে ধ্বংস্তুপ থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও একজনকে খোঁজে পাওয়া যায়নি।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় সুলাওয়েসী দ্বীপে এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় অনুসন্ধান এবং উদ্ধারবিষয়ক সংস্থার প্রধান অ্যান্ড্রিয়াস হেন্ডরিক জোহানেস জানান, বুধবার গভীর রাতে মধ্য সুলাওয়েসী প্রদেশের পরিগি মৌতং জেলায় একটি খনিতে ধস নামে। এতে ২৩ জন আটকা পড়ে বলে অনুমান করা হয়েছিল। উদ্ধারকর্মীরা ১৬ জনকে উদ্ধার করেছে। এ ছাড়াও চারজন নারী ও দুজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবৈধ খনি ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরও সুমাত্রা দ্বীপে ভারী বৃষ্টিতে ভূমিধস হয়। এছাড়া একই বছর ওই দ্বীপে পরিত্যক্ত স্বর্ণখনিতে ধসে প্রাণহানি হয়েছে।

সূত্র : এবিসি নিউজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com