বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
লালমনিরহাটে চাঁদা আদায়ের সময় ভুয়া পুলিশ গ্রেপ্তার

লালমনিরহাটে চাঁদা আদায়ের সময় ভুয়া পুলিশ গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কবরস্থান বাজার এলাকায় পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কে ট্রাক থামিয়ে হাইওয়ে পুলিশ অফিসার পরিচয়ে চাঁদা আদায়ের সময় একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আটককৃত ওই ব্যক্তির নাম অজয় কুমার রায়।

জানা গেছে, শুক্রবার রাতে ওই যুবক ট্রাক চালক ও স্থানীয় লোকজনকে হাইওয়ে পুলিশের অফিসার সম্বলিত পরিচয়পত্র দেখায়। এ সময় থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অজয়কে ভুয়া পরিচয়পত্রসহ আটক করে থানায় নিয়ে যায়।

পাটগ্রাম থানার ওসি মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, আটক ব্যক্তির নামে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com